সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন কিশোরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে অনেক সময়েই বহু নজির গড়তে দেখা গেছে ভক্ত কিংবা সাধারণ মানুষের। প্রধানমন্ত্রীও সেই ভালোবাসার মূল্যায়ন করেছেন। তার বহু মানবিক আচারণের ঘটনা দৃষ্টান্ত হয়ে আছে ইতিহাসের পাতায়ও। তেমনি এক ঘটনা চোখে পড়লো শনিবার (২৫ জুন) ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধনের দিনে।

এদিন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জনসভার মঞ্চ তৈরি করা হয় পদ্মা সেতুর আদলে। মঞ্চে সেতুকে আরও জীবন্ত রূপ দিতে জলাধারের ওপর এটি নির্মাণ করা হয়। পানিতে রাখা হয় নৌকাও।

মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্যর শেষে দেখা দেয় অভাবনীয় এক দৃশ্যের। পানিতে নেমে এক কিশোরী সাঁতরে এগিয়ে যেতে থাকেন মঞ্চের দিকে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিতে গেলেও মঞ্চের সামনে থাকা দলটির জেষ্ঠ্য নেতারা বাধা দিতে নিষেধ করেন। এরপর ওই কিশোরী সাঁতরে মঞ্চের কাছে চলে যায়।

এসময় ওই কিশোরী প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে কথা বলতে শুরু করেন। প্রধানমন্ত্রীও মঞ্চে দাঁড়িয়ে ওই কিশোরীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। যদিও ওই কিশোরী কি কথা বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তা শোনা যায়নি।

প্রধানমন্ত্রীর এমন আচরণের প্রশংসা করছেন দলটির নেতাকর্মীরা। এরপর কথা বলা শেষে ওই কিশোরীকে সরিয়ে নিয়ে যান পুলিশের নারী সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন কিশোরী

আপডেট সময় : ০১:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২