সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পদ্মা সেতু নিয়ে যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বপ্নের পদ্মা সেতুর উদ্ধোধন প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, কোনো কাজ থাকলে তার বাধা থাকে, বাধা অতিক্রম করে কাজ করায় আনন্দ আছে। আজকে এত কিছুর পরও এই যে পদ্মা সেতু হয়েছে, এ জন্য অহংকার করারও কিছু নেই, দুঃখিত হওয়ারও কিছু নেই। যারা এর সমালোচনা করেছে তারাও ঠিক করেছে, যারা আশান্বিত হয়েছে, তারাও ঠিক আছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্ধোধন অনুষ্ঠানে যোগদান করে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পদ্মা সেতু কারও ব্যক্তিগত নয়, সার্বিকভাবে এটা আমাদের দেশের সেতু এবং দেশের গৌরব। কেউ ভালো কাজ করলে ফল পাবে না, এটা তো হয় না। কিন্তু এ সেতু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। এটা প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের সুফল। এ জন্য দেশের মানুষ তাকে সাধুবাদও জানাবে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, বর্তমানে সারাদেশে চলমান বন্যা-দুর্যোগের সময় পদ্মা সেতুর উদ্ধোধনের আয়োজন এত বড় না করলেও চলত।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের আয়োজনে কিছুটা ত্রুটি রয়েছে। এত টাকা খরচ না করলেও হত। এ টাকা যদি সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জের মতো জায়গায় বন্যার্তদের জন্য কাজ করা হত, তাহলে আরও ভালো হত। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেখানে কাজ করতেন, আরও ভালো হত।

তিনি আরও বলেন, যারা বিশ্বাস করে নাই পদ্মা সেতু হবে, তারা আজ সেতু দেখে বিশ্বাস করবে, তাই বলে তাদের মাটির তলে দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমরা মানুষকে অপমান করার চেষ্টা করি। এটা ঠিক না, মানুষ ভুল করেই। ভুল করলেই পৃথিবীতে থাকার অধিকার হারিয়ে ফেলছে, এটা ঠিক না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতু নিয়ে যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট সময় : ০১:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২