সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পদ্মা সেতুর কল্যাণে বাণিজ্যিক ও শিল্পনগরী হবে দক্ষিণাঞ্চল: ববি ভিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। আত্মমর্যাদা, সাহস ও বাংলাদেশের সক্ষমতার প্রতীক। বহু কাঙ্ক্ষিত ও কোটি মানুষের হৃদয়ে লালিত স্বপ্নের এ সেতুর উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাপনী সভায় বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. বাহাউদ্দিন গোলাপের পরিচালনায় সভায় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বাঙালির স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, পদ্মা সেতু আজ আর কোনো স্বপ্ন নয় বরং তা আজ কোটি বাঙালির স্বপ্ন পূরণের হাতিয়ার। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, সাহসী ও যোগ্য নেতৃত্বের কারণে।

সকল বাধা বিপত্তি অতিক্রম করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

তিনি আরও বলেন, বহু কাঙ্ক্ষিত এ সেতুর কারণে দক্ষিণাঞ্চলের কোটি মানুষ দেশের সকল-প্রান্তের সঙ্গে সরাসরি যুক্ত হলো। যার ফলে এ অঞ্চলের মানুষদের জীবনযাত্রা ও জীবনমানে ইতিবাচক প্রভাব পড়বে। পদ্মা সেতুর প্রভাবে দক্ষিণাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

এ অঞ্চলের জনগণ পরিকল্পিত জনসম্পদে রূপান্তরিত হবে। কর্মসংস্থান ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ আবদান রাখবে। যা এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানকে উন্নতির দিকে ধাবিত করবে। আগামীতে দক্ষিণাঞ্চল হবে অন্যতম বাণিজ্যিক ও শিল্পনগরী।

উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে এ দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আগামীতে এভাবেই এগিয়ে যাবে আরও বহুদূর। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু কন্যাই হচ্ছেন আমাদের একমাত্র ভরসার স্থল। উন্নয়নের মহাসড়ক পেরিয়ে তিনিই জাতিকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর কল্যাণে বাণিজ্যিক ও শিল্পনগরী হবে দক্ষিণাঞ্চল: ববি ভিসি

আপডেট সময় : ০১:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২