সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঘোড়াঘাটে অপহৃত বৃদ্ধ পাঁচদিন পর উদ্ধার, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে নিখোঁজ হওয়া মকবুল হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে ৫দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশ হায়বর আলী (৬২) নামের এক অপহরণকারীকে আটক করেছে।

১৮ জুন শনিবার দিবাগত রাতে উপজেলার পালশা ইউনিয়নের ধাওয়া মাঝিয়ান গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৬৫) নামের এক ব্যক্তি ধাওয়া-মাঝিয়ান গ্রামের একটি খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।

এই ঘটনায় একইদিন নিখোঁজ ব্যক্তির ছেলে জায়বর আলী ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপহরণের ৩ দিন পর গত মঙ্গলবার নিখোঁজ ব্যক্তির মোবাইল ফোন থেকে তার ছেলে ও প্রতিবেশী এক ভাইয়ের মোবাইল ফোনে কল করে অপহরণকারীরা। তারা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে গত ২৩ জুন বৃহস্পতিবার রাতে নিখোঁজ ব্যক্তির ছেলে মুক্তিপণের ৫ লাখ টাকা নিয়ে অপহরণকারীদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ঢেউয়াপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন এলাকায় যায়। সেখানে আগে থেকেই ঘোড়াঘাট থানা পুলিশের পৃথক কয়েকটি দল সাদা পোশাকে অবস্থান নেয়। মুক্তিপণের টাকা গ্রহণের সময় হায়বর আলী (৬২) নামের এক অপহরণকারীকে আটক কওে পুলিশ।

আটক হায়বর আলী (৬২) একই ইউনিয়নের বামনগড়া-আধাটিকা গ্রামের মৃত আমান উল্লার ছেলে।

পরে আটক হায়বরের দেওয়া তথ্য অনুযায়ী ঢেউয়াপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন একটি বাড়ি থেকে আটকে রাখা অবস্থায় নিখোঁজ মকবুল হোসেনকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর বৃহস্পতিবার রাতেই নিখোঁজ মকবুলের ছেলে জায়বর আলী বাদী হয়ে অপহরণের অভিযোগে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, থানায় নিখোঁজ হওয়ার জিডি করার পর থেকেই নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা কাজ শুরু করি। এরই এক পর্যায়ে নিখোঁজ ব্যক্তির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আমাদের পরামর্শে তার পরিবার অপহরণকারীদেরকে মুক্তিপণের টাকা দিতে রাজি হয় এবং অপহরণকারীদের দেওয়া ঠিকানা অনুযায়ী টাকা হস্তান্তর করতে যায়।

তিনি আরো বলেন, আমাদেরও একাধিক দল ছদ্মবেশ ধারণ করে ওই এলাকা ঘিরে রাখে। এর এক পর্যায়ে আমরা একজন অপহরণকারীকে আটক করতে সক্ষম হই। বাকিরা কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আসামীকে শুক্রবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা রিমান্ডের আবেদন করেছি।

ফটো ক্যাপশন : দিনাজপুরের ঘোড়াঘাটে অপহরণের অভিযোগে গ্রেফতার হায়বর আলী ৬২।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে অপহৃত বৃদ্ধ পাঁচদিন পর উদ্ধার, আটক ১

আপডেট সময় : ১১:৪২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২