সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ \ ভুল চিকিৎসায় অপারেশন থিয়েটারের মধ্যেই মজিবর আকন (৬০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত মজিবর আকন বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের মৃত সৈয়দ আলী আকনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী লঞ্চঘাট এলাকার আলহাজ্ব ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ডায়াবেটিক হাসপাতালে।

মৃত মজিবর আকনের ভাগ্নে ইদ্রিস হাওলাদার অভিযোগ করে বলেন, মামা মজিবর আকন হঠাত অসুস্থ হয়ে পরলে তাকে কালকিনি উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে (মজিবর) গৌরনদী লঞ্চঘাট এলাকার আলহাজ্ব ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ডায়াবেটিক হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, সেখানকার চিকিৎসক মোঃ গোলাম ছাদেক হাওলাদার বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পর জানিয়েছেন মজিবর আকনের অ্যাপেন্ডিক্স হয়ে অর্ধপাকা অবস্থায় আছে। যা দ্রুত অপারেশন করতে হবে। ইদ্রিস হাওলাদার বলেন, চিকিৎসক গোলাম ছাদেকের কথামতো ওইদিন সন্ধ্যায় মজিবর আকনকে ওই হাসপাতালে অপারেশন করতে নেয়া হয়।

এসময় ওই চিকিৎসকের ভুল অপারেশনে মামা মজিবর আকন অপারেশন থিয়েটারে বসেই মারা যায়। এ ব্যাপারে অপারেশন করা ডাঃ মোঃ গোলাম ছাদেক হাওলাদার বলেন, অপারেশনের পর রোগীর ভাই আব্দুল হান্নানকে দেখিয়েছি যে তার ভাই মজিবর আকনের পুরো পেট রক্তে ভর্তি ছিলো। খাদ্য নালী রক্তে ফুলে গিয়েছে।

পরীক্ষায় এগুলো ধরা পরেছিলো কিনা জানতে চাইলে ওই চিকিৎসক বলেন, বড় মেশিনছাড়া এগুলো ধরা পরেনা। এ হাসপাতালে বড় মেশিন না থাকায় ছোট মেশিন দিয়ে পরীক্ষা করা হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোন বক্তব্য দিতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২