সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পদ্মা সেতু উপলক্ষে স্মারক নোট মিলবে ২৬ জুন থেকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী ২৫ জুন উদ্বোধন হবে পদ্মা সেতু। এ উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট ছাড়া হচ্ছে। উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এ নোট পাওয়া যাবে। পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১০০ টাকা মূল্যমানের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সংবলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আর ফোল্ডার ও খামসহ ২০০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি রয়েছে। ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত রয়েছে। নোটের ওপরের দিকের সামান্য ডানে নোটের শিরোনাম ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ লেখা রয়েছে। ওপরে ডান কোণায় স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘১০০’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৳১০০’ এবং উপরিভাগে মাঝখানে ‘একশত টাকা’ লেখা রয়েছে।

নোটের পেছন দিকে পদ্মা সেতুর আরেকটি ছবি রয়েছে। উপরিভাগে ডানদিকে ইংরেজিতে পদ্মা সেতু এবং মূল্যমান লেখা থাকবে। বাম কোণে ও নিচের ডান কোণে মূল্যমান, নিচের মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং বামপাশে বাংলাদেশ ব্যাংক ও ডান পাশে একশ’ টাকা লেখা রয়েছে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত ১০০ টাকা মূল্যমানের স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বামে চার মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডান দিকের জলছাপ এলাকায় ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’ ‘২০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের উভয়পাশে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতু উপলক্ষে স্মারক নোট মিলবে ২৬ জুন থেকে

আপডেট সময় : ০৬:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২