সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তিস্তার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নীচে পানি, ডিমলায় বন্যা পরিস্থিতির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
ডালিয়া পানি বৃদ্ধির শুরুর দিকে তিস্তা নদী।
গত দুই দিনে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করলেও এখন তা কমতে শুরু করেছে। ফলে নীলফামারীর ডিমলায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে। আজ বুধবার দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার, যা স্বাভাবিকের (৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) চেয়ে দশমিক ১০ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত সপ্তাহে পানির প্রবাহ কয়েক দফা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার অতিক্রম করেছিল। গত দুই দিন একটানা বিপৎসীমা অতিক্রম করার ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী এসব পরিবারের কেউ কেউ বাঁধের ওপর মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তিস্তার পানির প্রবাহ বিপৎসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি ঘটেছে। ঘর-বাড়ি থেকে নেমে যেতে শুরু করেছে বন্যার পানি।

এদিকে বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান কিঞ্জল জানান, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অনেক পরিবার পানিবন্দী অবস্থায় পড়ে আছে। মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। নিম্ন আয়ের লোকজনের কাজ না থাকায় তারা বিপাকে পড়েছে। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, মঙ্গলবার রাত থেকে কমতে শুরু করে তিস্তার পানির প্রবাহ। বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও দুপুর ১২টায় আরও কমে গিয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে তিস্তার পানির প্রবাহ রেকর্ড করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রতিমুহূর্তে বন্যা পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিস্তার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নীচে পানি, ডিমলায় বন্যা পরিস্থিতির

আপডেট সময় : ০৪:৩৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২