সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

দূরপাল্লায় ‘নিষিদ্ধ হচ্ছে’ মোটরসাইকেল চলাচল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মহাসড়কের উন্নয়নে ঈদযাত্রা ক্রমেই স্বস্তিদায়ক হলেও দুর্ঘটনা বেড়েছে দ্বিগুণ। এর বেশির ভাগই মোটরসাইকেল। তাই ঈদুল আজহা থেকেই মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের সুপারিশ করেছে বিআরটিএ।

ঈদযাত্রা। এ যেন নাড়ির টানে বাড়ির পানে যাওয়ার এক প্রতিযোগিতা। যে যেভাবে পারেন, সেভাবেই ছুটে চলেন পরিবার-পরিজনের কাছে। তবে এ আনন্দযাত্রা বিষাদে রূপ নেয় সড়ক দুর্ঘটনায়। ধীরে ধীরে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়ে আসলেও পিছু ছাড়ছে না দুর্ঘটনা।

বিআরটিএর হিসাব বলছে, ২০২১ সালের ঈদুল ফিতরে ৫৬টি সড়ক দুর্ঘটনায় ৫৮ জনের মৃত্যু হলেও গত ঈদের আট দিনে ১০৬টি দুর্ঘটনায় ১০৬ জনের প্রাণ গেছে। বছরের ব্যবধানে ঈদযাত্রার দুর্ঘটনা দ্বিগুণ হওয়ার পেছনে মহাসড়কে মোটরসাইকেলের ব্যবহার বৃদ্ধিকে কারণ হিসেবে চিহ্নিত করেছে বিআরটিএ। তাই আসন্ন ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের কথা ভাবছে সংস্থাটি।

বিআরটিএর পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব ই রব্বানী সময় সংবাদ বলেন, যেসব দুর্ঘটনাগুলো ঘটেছে বা হতাহতের যে সংখ্যা তার বেশির ভাগ কারণ হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। দূরপাল্লায় কোনোভাবেই যেন মোটরসাইকেল ব্যবহার না করা হয় তার সুপারিশ করা হয়েছে।

এদিকে এ উদ্যোগ সফল করতে মহাসড়কে বিকল্প পরিবহন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গণপরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, গত ঈদেই আমরা দেখেছি অনেক দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের জন্য। এই যে মোটরসাইকেল যদি মিশ্র ট্রাফিকের মধ্যে চলাচল করতে শুরু করে তাহলে ঝুঁকিটা কিন্তু বহু অংশে বেড়ে যাবে। বিকল্প কী হতে পারে? সেটি একটি বড় প্রশ্ন। ঈদে অনেকেই বাড়ি ফিরবে, সেক্ষেত্রে আমরা পরামর্শ গণপরিবহন বাড়াতে হবে।

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে বেপরোয় গতির গাড়ি, অননুমোদিত ওভারটেকিং করা মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধেরও সুপারিশ বিশেষজ্ঞদের।

আর সড়ক পারাপারে পথচারীদের সচেতনতা বৃদ্ধি, চালকদের প্রশিক্ষণ, ফিটনেস ও কাজগপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করা এবং মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ করেছে বিআরটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দূরপাল্লায় ‘নিষিদ্ধ হচ্ছে’ মোটরসাইকেল চলাচল

আপডেট সময় : ০৭:৩৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২