সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ১ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ৬ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে গুরুতর আহত বিপ্লব মিয়া (৪৫) মৃত্যুবরণ করেন।

নিহত বিপ্লব তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। তাঁর ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

উজান তাহিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সকালে সিলেট নিয়ে যাওয়া হলে বিপ্লব মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারের ওপর থেকে বিমানবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শতাধিক বন্যার্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ত্রাণ সহায়তা নিতে গেলে ওপর থেকে ছুড়ে দেওয়া ত্রাণ বন্যার্তরা সবাই দৌড়াদৌড়ি করে ধরতে গেলে ৬ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২