বাসর রাতে নববধূ উধাও
- আপডেট সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ১১৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বিয়ের পর বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন এক নববধূ। নারায়ণগঞ্জের বন্দর থানার একরামপুরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
উধাও নববধূর নাম জুলেখা বেগম (২২)। তিনি ওই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে। এ ঘটনায় মঙ্গলবার (২১ জুন) বন্দর থানায় স্বামী ইব্রাহিম মিয়া সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এতে বলা হয়, শনিবার (১৯ জুন) ভোর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হয়ে ওই নববধূ নিখোঁজ হন। অনেক স্থানে খোঁজাখুজি করে তার কোন হদিস পাওয়া যায়নি।
জিডিতে আরও বলা হয়, গত ১৭ জুন শুক্রবার বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার মোকসেদ আলী মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে জুলেখা বেগমকে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন। এরপর বাসর রাতে স্বামী ইব্রাহিমকে টয়লেটে যাওয়ার কথা বলে তিনি ঘর থেকে বের হয়ে নিখোঁজ রয়েছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র জানান, পুলিশ নিখোঁজের জিডি পেয়ে নববধূকে উদ্ধারের জন্য সম্ভাব্য সব স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।























