বরিশালসহ ৫ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা
- আপডেট সময় : ০৮:৫৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ১০০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ সারাদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকাতে সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। প্রবল বজ্রপাত ও ভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানো সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আরো দুইদিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচদিন পর দেশে এ বৃষ্টিপাত কমে আসতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।























