সংবাদ শিরোনাম ::
ভালুকায় ৬নং ইউনিয়নে রাস্তার কাজের শুভ উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ১১৮ বার পড়া হয়েছে

–এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ৬নং ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাঁঠালী গ্রামের নামা পাড়া মধ্যটেক আলিমুদ্দির বাড়ি হইতে কেয়ার রাস্তা পর্যন্ত ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল হতে ইটের সলিং ৩০০ ফুট রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান।
উপস্থিত সকলের উদ্বেশ্বে তিনি বলেন, দিতীয় বারের মত আপনারা নৌকা প্রতিকে ভোটদিয়ে আমাকে বিজয়ি করেছেন, আমার সময়কালে ৬নং ইউনিয়নের প্রতিটি রাস্তা যান চলাচলের উপযোগী করে দিয়ে যাব ইনশাল্লাহ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোশারব হোসেন ঢালী, ওয়ার্ড মেম্বার হুমায়ন কবির সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।























