সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দুর্গত এলাকায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: উজান থেকে নেমে আসা ঢল আর ভারীবর্ষণের কারণে সৃষ্ট বন্যা মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা দুর্গত এলাকাগুলোতে যেন বিশেষ নজর দেওয়া হয় সেজন্য প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১৯ জুন) অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বঙ্গবন্ধুকন্যা। ২০২১ সালে সাফ গেমসে চ্যাম্পিয়ন হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি জীবনমানও স্বাভাবিক রাখতে হবে। বন্যায় মানুষের যেন কষ্ট না হয় সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, বন্যার পানি নামার সময় দেশের অন্য এলাকাও প্লাবিত হতে পারে। সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দেশীয় খেলা আরও বেশি জনপ্রিয় করে তোলার পরামর্শ দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘এখনকার ছেলেমেয়েরা ডাংগুলি, হাডুডু খেলা ভুলতে বসেছে। এসব খেলা তারা খেলেনি। ডাংগুলি ভালো খেললে বেসবলটাও ভালো খেলতে পারবে।’

ক্রিকেট স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা যেতে পারে জানিয়ে শেখ হাসিনা বলেন, ক্রিকেট খেলার জন্য পিচটা অনেক গুরুত্বপূর্ণ। সেটিকে সুরক্ষিত রেখে একপাশে ফুটবলও খেলা যেতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্গত এলাকায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২