সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বন্যার্তদের সাহায্যে গিয়ে লাশ হলেন যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্যার পানিতে ঘর-বাড়ি ভেসে যাওয়া আত্মীয়দের সাহায্য করতে গিয়ে নিখোঁজ আক্কাস মিয়া (২৭) নামে যুবকের মৃতদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর একটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টার চেষ্টায় চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে গত শুক্রবার বিকেল চারটার দিকে তিনি ওই বিদ্যালয়ের সামনে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

আক্কাস মিয়া দুর্গাপুর পৌরশহরের দশাল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম নিখোঁজ যুবকের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর ও একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাস মিয়ার আত্মীয় বারেক মিয়ার বাড়িঘর বন্যায় ভেসে যাচ্ছে- এমন খবর পেয়ে সাহায্য করতে আক্কাসসহ আরও তিনজন ওই আত্মীয়ের বাড়ি রওনা দেন। পথিমধ্যে চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সামনে প্রবল স্রোতে তারা বন্যার পানিতে পড়ে যান। তিনজন সাঁতার কেটে উঠতে পারলেও আক্কাস এরপর থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শনিবার দুপুর একটার দিকে আক্কাসকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যার্তদের সাহায্যে গিয়ে লাশ হলেন যুবক

আপডেট সময় : ০৪:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২