সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ময়মনসিংহের নান্দাইলে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কঙ্করহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- আবু সাঈদ (১৪), শাওন মিয়া (১৩), স্বাধীন (১৪)। তারা সবাই বারুইগ্রাম কওমি মাদ্রাসার ছাত্র।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশে মাঠে ছেলেরা ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে ওই তিন কিশোর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতকর্তা ডা. মামুনুর রশিদ মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু

আপডেট সময় : ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২