সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে বিপুল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ, মাদক বিক্রির নগদ অর্থ ও একাধিক ফোন জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম র‌্যাবের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, মাদারীপুর র‌্যাব-৮ সদস্যরা বৃহস্পতিবার রাতে কালকিনী থানা এলাকার ভুরঘাটায় অবস্থানের সময় রাত আড়াইটার দিকে গোপন সংবাদে জানতে পারে গোপালগঞ্জ থেকে একটি পিকআপ ফেন্সিডিল নিয়ে আগৈলঝাড়া-গৌরনদী আঞ্চলিক মহাসড়ক হয়ে বরিশাল শহরে যাচ্ছে।

র‌্যাব সদস্যরা আগৈলঝাড়া উপজেলার ছবিখারপাড় বাইপাস মোড় এলাকায় রাত পৌনে তিনটার দিকে সন্দেভাজন পিকআপটি থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়িরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর সময় দুই জনকে আটক করে তারা।

আটককৃতরা হলো সাতক্ষিরা জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম মিন্টু (৩৫) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৮)।

স্বাক্ষীদের উপস্থিতিতে র‌্যাব সদস্যরা পিকআপ এর সীটের নীচ থেকে বিশেষভাবে তৈরী ষ্টীলের বক্স থেকে ৩০৯ বোতল ফেন্সিডিলের ৩১ বান্ডিল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মাদক বহনকারী পিকআপ, মাদক বিক্রির ১৩শ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় মাদারীপুর র‌্যাব-৮ এর ডিএডি/ জেসিও মো. সুলতান উদ্দিন বাদী হয়ে শুক্রবার বিকেলে আগলঝাড়া থানায় মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিপুল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৪:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২