সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :বেসরকারি চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রধান কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবীতে ঝালকাঠি জেলায় ‘মানববন্ধন’ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলার সাংবাদিকদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল, সাংবাদিক রাজ্জাক হোসেন পিন্টু প্রমুখ। মানববন্ধনে বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গ্লোবাল টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি কামরুল হাসান মুরাদ এর সঞ্চলনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশন ও দৈনিক আলোকিত বাংলাদেশ,দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন রুবেল, এশিয়ান টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশ, দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় প্রতিনিধি সাংবাদিক বশির আহম্মেদ খলিফা, দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম,দক্ষিনে কন্ঠ পত্রিকার প্রতিনিধি ইমরান হোসেন আদনান, প্রথম সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ রিয়াজ মোর্শেদ , দৈনিক অজানা বার্তা’র স্টাফ রিপোর্টার ঈমাম হোসেন বিমান, দৈনিক শিরোমনি পত্রিকার প্রতিনিধি এইচ এম নবীন সহ আরো অনেকে।
বক্তারা সংশ্লিস্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২