সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে শাহীন হোসেন(১৫)নামের এক স্কুলছাত্র নিখোঁজের প্রায় সাড়ে চার ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।সোমবার(১৩ই জুন) বিকেল ৩টায় নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় তিস্তা সেচ ক্যানেলের স্লুইস গেটে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল।সে নাউতারা বাজার এলাকার নুরুজ্জামানের ছেলে ও নাউতারা স্কুলের দশম শ্রেণীর ছাত্র।বাবা-মা ঢাকায় থাকায় সে নানা বাড়িতে বসবাস করতেন।এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে সাতজন বন্ধু মিলে গোসল করতে নামে শাহীন।গোসলের সময় ব্রীজ থেকে সাত বন্ধু একসাথে লাফ দেয় পানিতে।ছয় জন সাঁতরে পাড়ে আসলেও শাহীন স্রোতের টানে তলিয়ে যায়।ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে রংপুর থেকে আসা একটি ডুবুরি দল এনে রাত ৮টার দিকে ঘটনাস্থলের দুর থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২