সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

৪৮ ঘণ্টার মধ্যে সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: ৪৮ ঘণ্টার মধ্যে সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এমন আশস্কা করছেন আবহাওয়াবীদরা।
সিলেটে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। আর মে মাসের শেষের দিকে কয়েক দিন বর্ষণের বিরতি থাকলেও জুন মাসের শুরু থেকে টানা বৃষ্টি চলছে। গেল ২ সপ্তাহে একটানা বৃষ্টিতে জনজীবনে নেমেছে ছন্দপতন। বিশেষ করে শিক্ষা-প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিসসহ বিভিন্ন কর্মজীবি মানুষদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে এই বৃষ্টিপাত থাকবে চলতি মাস পর্যন্ত। মে মাসের ১১ তারিখ থেকে ভারিবর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন উপজেলা ও নগরীতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যাকবলিত হন জেলা ও মহানগরের ২০ লক্ষাধিক লোকজন। মে মাসের তৃতীয় সপ্তাহে বন্যা পরিস্থিতির উন্নতি হয়। তবে বন্যাদুর্গত এলাকায় দুর্ভোগ এখনো কমেনি। সে পরিস্থিতি পুরো কাটিয়ে উঠতে বাধা হয়ে দাঁড়িয়েছে চলতি মাসের একটানা বৃষ্টি। একটানা বৃষ্টির কারণে সিলেটের নদ-নদী গুলোর পানি এখনো বিপৎসীমা ছুঁই ছুঁই। বৃষ্টিপাত পুরোপুরি না কমলে এ পরিস্থিতির উন্নতি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগ ছাড়া এখন দেশের অন্যান্য অঞ্চল প্রায় বৃষ্টিহীন। বাকি সব অঞ্চলের মানুষ কষ্ট পাচ্ছে অস্বস্তিকর গরমে। ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে নগরজীবন। তবে আগামী ৩ দিনের মধ্যে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে রবিবার (১২ জুন) সকাল ৬টা থেকে মঙ্গবার (১৪ জুন) সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় সিলেটে সবচেয়ে বেশি ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
সিলেট আবহওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, আগামী ১০ দিনের আবহাওয়া পূর্বাভাসে সিলেটে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৪-১৫ এবং ১৭-১৯ জুন ভারি বর্ষণ হতে পারে। জুন মাসের বাকি দিন গুলোতে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৮ ঘণ্টার মধ্যে সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে

আপডেট সময় : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২