সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জে সিকদার ইলেকট্রনিক্স দোকান থেকে টাকা ও মোবাইল চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২ ৬৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সোমবার সকালে বাবুগঞ্জ বাজারের সিকদার ইলেকট্রনিক্স এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সিকদার ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার বাদী হয়ে মোঃ তুহিন হাওলাদার (৩০)কে আসামী করে বাবুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তুহিন হাওলাদার ঝালকাঠি জেলার সদর থানার কেওড়া ইউনিয়নের বেলদা খান গ্রামের মৃত মজিবর হাওলাদার এর ছেলে।

জানাগেছে, সোমবার সকাল ৫ টা ৩০ মিনিটের চোর চক্র সিকদার ইলেকট্রনিক্স এর দোকানের পিছনের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। এসময় ক্যাশ বাক্স থেকে নগদ ১ লক্ষ ৫০হাজার টাকা এবং ২০ টি স্মার্ট ফোন ও ৩০ টি হ্যান্ডসেট ( বাটন ফোন) নিয়ে পালিয়ে যায়। পরে সকাল ৬ টার দিকে দোকানের পিছনে খালের পারে মোঃ রমজান সরদার
নামের একজন খালে পানি নিতে আসলে দোকানের পিছনের টিনের চালা কাটা দেখতে পান। পরে তিনি দোকানের মালিক মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার কে বিষয়টি মুঠোফোনে অবহিত করেন। দোকানের মালিক তালা খুলে ভিতরে প্রবেশ করলে দোকানে থাকা ২০ টি স্মার্ট ফোন ও ৩০ টি বাটন ফোন এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা খুজে পাননি। পরে তিনি থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

ঈদকে সামনে রেখে এধরনের চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। বাবুগঞ্জ বাজারে একের পর এক ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারন জনগন ।

সিকদার ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার বলেন, সকাল ৬ টার দিকে মোঃ রমজান সরদার নামের একজন আমাকে মোবাইল ফোনে কল করে দোকানের পিছনের টিনের চালের টিন কাটার খবর দেন। পরে আমি দোকানে এসে ৫০ টি বিভিন্ন কোম্পানির মোবাইল ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা খুঁজে পাইনি। পরে আমি সিসিটিভি চেক করে চোরকে সনাক্ত করতে পেরে থানা পুলিশ কে অবহিত করি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী কে সনাক্তের চেষ্টা চলছে।আশাকরি শিঘ্রই অপরাধী কে গ্রেফতার করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে সিকদার ইলেকট্রনিক্স দোকান থেকে টাকা ও মোবাইল চুরি

আপডেট সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২