সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরগুনায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, গ্রেফতার ১৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরগুনার আমতলীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ কে স্কুল এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আহতরা পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) দাদন মিয়া (৪৩), শহীদুল আলম (৪৮), সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল উদ্দিন মিয়া (৩৮), সোহরাব (৩৪) ও কনস্টেবল কবির খান (৪০)।

গ্রেফতাররা হলেন- উপজেলা বিএনপির সভাপতি জালার উদ্দিন ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান হিরু, যুব দলের সদস্য ও কাউন্সিলর সামসুল হক চৌকিদার, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি কবির তালুকদারসহ ১৩ জন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন বলেন, ‘পুলিশ বিনা কারণে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেয়। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং নেতাকর্মীদের গ্রেফতার করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘কার্যালয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিএনপি চেয়ারপারসনের বিদেশ চিকিৎসাসহ নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপি। সমাবেশ শেষে কুয়াকাটা বরিশাল মহাসড়কে মিছিল বের করে যান চলাচলে বিঘ্নের চেষ্টা চালায় তারা।

ওসি আরও বলেন, ‘বাধা দিলে ক্ষিপ্ত পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও লাঠিচার্জ শুরু করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, গ্রেফতার ১৩

আপডেট সময় : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২