বাবুগঞ্জ বাজার ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২ ২৩৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ বাজার ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে বাবুগঞ্জ বাজারের আটচালা নামক স্থানে বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান দিপু সিকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুণ, বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সদস্য পরিতোষ চন্দ্র পাল, মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, শেখ নজরুল ইসলাম মাহবুব, মোস্তফা নলী, কাজেম মাস্টার, রাজন সিকদার, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান টুলু, পরিতোষ ঘরামী, মুজাম্মেল হক নান্নু, মন্টু খান, প্রভাষক একেএম জিয়াউল হক, সাইফুল ইসলাম সহ বাবুগঞ্জ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার কেদারপুর ইউনিয়নের ছানি কেদারপুর থেকে বাবুগঞ্জ পুরাতন খেয়াঘাটে আসা যাত্রীবাহী ট্রলারের কাছ থেকে অবৈধভাবে টাকা উত্তোলনের প্রতিবাদে বাবুগঞ্জ বাজার ব্যবসায়ীরা ওই প্রতিবাদ সমাবেশ করেন। পুরাতন খেয়াঘাট ইজারামুক্ত হওয়ার পরেও কেদারপুর খেয়াঘাটের ইজারাদার বেআইনি ভাবে ট্রলার চালাক ও যাত্রীদের কাজ থেকে ওই টাকা উত্তোলন করে আসছেন। আর এমন অভিযোগের ভিত্তিতেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় যাত্রীদের হাতে বহনকারী কোন পণ্যের ভাড়া নেয়া যাবেনা মর্মে সীদ্ধান্ত গৃহীত হয়।























