সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

আবারো বাড়ল সয়াবিন তেলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: এক মাসের ব্যবধানে আবারো সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বেড়েছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম ঠিক করা হয়েছে ২০৫ টাকা।

ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এই দাম বাড়িয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে, ‘এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ২০৫ টাকায়। আর ৫ লিটারের বোতলের দাম পড়বে খুচরা পর্যায়ে ৯৯৭ টাকা, যেটি ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকায় বিক্রি হবে। এই তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। আর খোলা পাম তেল এখন থেকে প্রতি লিটার ১৫৮ টাকায় বিক্রি হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারো বাড়ল সয়াবিন তেলের দাম

আপডেট সময় : ০৫:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২