সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বিএনপির নৈরাজ্য ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বানারীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
দেশজুড়ে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাস-নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময় তিনি বলেন আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াত পরাজিত শত্রুর সকল চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। সমাবেশে এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। এসময় উপজেলা ,পৌর ও ৮ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির নৈরাজ্য ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বানারীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২