সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে ফেনসিডিলসহ পিতা-পুত্র গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে গ্রেফতার এড়াতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলো দুর্ধর্ষ মাদক বিক্রেতা সুমন মোল্লা।

হঠাৎ করে বুধবার দিবাগত রাতে মুখে মাক্স পরে একটি ইজিবাইকের মধ্যে দুইটি পেয়ারার কার্টুন নিয়ে বাড়ি ফিরছিলেন সুমন। গোপন সংবাদের ভিত্তিতে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ ওই ইজিবাইকটি আটক করে।

এসময় ইজিবাইকে যাত্রীবেশে থাকা মুখে মাক্স লাগানো ব্যক্তির মাক্স খুলে দেখা যায় দুর্ধর্ষ মাদক বিক্রেতা সুমন। তার পাশে অপর যাত্রীবেশে রয়েছে সুমনের বাবা ইদ্রিস মোল্লা। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ সুমন ও তার বাবা ইদ্রিস মোল্লাকে দিয়ে পেয়ারার কার্টুন থেকে পেয়ারা নামিয়ে দেখতে পান কার্টুনের নিচে সাজানো রয়েছে ১৬০ বোতল ফেনসিডিল।

তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেয়া গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, উপজেলার নন্দনপট্টি এলাকার পঞ্চগ্রাম ঈদগাহ এলাকার এ অভিযানে দুই কার্টুন পেয়ারার নিচ থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

একইসাথে দুর্ধর্ষ মাদক বিক্রেতা সুমন মোল্লা ও তার বাবা ইদ্রিস মোল্লাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ফেনসিডিলসহ পিতা-পুত্র গ্রেফতার

আপডেট সময় : ১০:০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২