সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

পদ্মা’, ‘মেঘনা’ নামে হচ্ছে দুই নতুন বিভাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ ও চট্টগ্রামের ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ নামে দুটি নতুন বিভাগ হচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই ঢাকা বিভাগ ভেঙ্গে ‘পদ্মা’ ও চট্টগ্রাম বিভাগ ভেঙ্গে ‘মেঘনা’ নামে নতুন দুটি বিভাগ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ কথা জানা গেছে।

বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা নদীর নাম অনুযায়ী পদ্মা বিভাগ হচ্ছে।

এ বিভাগ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা ফরিদপুরের নামেই বিভাগের নামকরণের জোর দাবি জানিয়েছিলেন।

বৃহত্তর কুমিল্লার তিনটি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এবং বৃহত্তর নোয়াখালীর তিন জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থাকছে ‘মেঘনা’ বিভাগে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কোনো বিভাগের নাম সংশ্লিষ্ট জেলার নামে হবে না বলে এর আগে একাধিক বৈঠকে বলেছিলেন। তার সেই কথার বাস্তবায়নই হতে যাচ্ছে। বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ছয়টি জেলায় প্রায় দুই কোটি মানুষের বসবাস।

ঢাকা ও চট্টগ্রামের ওপর চাপ কমানো ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রায় এক দশক আগেই সরকার দুটি বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল।

এরপর বিভিন্ন সময় বিভাগ সম্পর্কিত বিষয় আলোচনায় এলে সংশ্লিষ্ট জেলাগুলোর নেতাদের প্রতিযোগিতার কারণে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছে সরকার।

নতুন এই বিভাগ দুটি নিকারের অনুমোদন পেলে দেশে বিভাগের সংখ্যা হবে ১০টি। যদিও নতুন বিভাগ দুটির কার্যক্রম শুরু করতে আরও কিছু প্রক্রিয়া সম্পাদন করতে হবে সরকারকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা’, ‘মেঘনা’ নামে হচ্ছে দুই নতুন বিভাগ

আপডেট সময় : ০৬:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২