সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সিলেট জুড়ে বেড়েছে আত্মহত্যার প্রবণতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: হঠাৎ করে সিলেট জুড়ে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। পুলিশের সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায়, ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত সিলেট জেলায় আত্মহত্যা করেছে ৩৯৬ জন। এর মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৩১৫ জন। বিষপানে আত্মহত্যা করেছে ৭৯জন ও গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন ২ জন। এছাড়া আরও জানা যায়, সিলেটে ২০২০ সালে ৯৩টি, ২০২১ সালে ৯৯টি ও ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ৩০টি আত্মহত্যা সংগঠিত হয়েছে।
সম্প্রতি ২৫ মে (বুধবার) সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের নতুন ছাত্রী হোস্টেল থেকে স্মৃতি রানী দাস (২০) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
২৬ মে (বৃহস্প্রতবার) আব্দুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তি তার বসত ঘরের ২য় তলায় উঠার সিঁড়ির চালাঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করেন।
২৭ মে (শুক্রবার) সিলেট নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার সি-ব্লকের ২২নং বাসার একটি কক্ষ থেকে মুরারি চাঁদ (এমসি) কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের সৌরভ দাশ রাহুল নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আত্মহত্যা প্রবণতাকারীদের মধ্যে বেশির ভাগই কিশোর, যুবক, বৃদ্ধ, ধনী, দরিদ্র সবার মাঝেই দেখা দিয়েছে। গত তিন দিলে সিলেটে তিনটি আত্মহত্যা সংগঠিত হয়েছে। এরমধ্যে দুজন সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী ও একজন ৬০ বছর বয়সি বৃদ্ধ।
মনোরোগ বিজ্ঞানীদের মতে, সবাই এখন আমরা সোস্যাল মিডিয়ায় যে ভাবে সক্রিয় সে ভাবে পারিবারিক সামাজিক ভাবে সক্রিয় না। সে জন্য এখন মানুষ জনের একাকিত্ত চলে এসেছে। এছাড়া কারোনাকালের সামাজিক দূরত্ব মানুয়ের একাকিত্ব আরও বাড়িয়ে দিয়ে গেছে। সামাজিক ভাবে আমরা একা থাকছে। মানুষের মধ্যে আন্তরিকতা হৃদত্তা কমে গেছে। তাই সামাজিক, আর্থিক ও পারিবারিক চাপে হতাশা বাড়ছে। সামজিক যোগযোগ মাধ্যমে আসক্তির কারণে মানুষ একা হয়ে যাচ্ছে। ফলে মানুষজন আত্মহত্যা করছে। পাশাপাশি অপ্রাপ্তি, হতাশা, প্রতারণা, মানসিক অবসাদ, পারিবারিক নির্যাতন ও অতিরিক্ত আবেগ প্রবণতার কারণেই বেশির ভাগ আত্মহত্যার ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট জুড়ে বেড়েছে আত্মহত্যার প্রবণতা

আপডেট সময় : ০৫:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২