সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

সিলেটে মসজিদের জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট মহানগরীর কুমারগাঁওয়ে মসজিদের ভূমি নিয়ে দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ মে) দুপুরে স্থানীয় ময়না মিয়া বাদি হয়ে অর্ধশতাধিকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
শুক্রবার (২৭ মে) জুম্মার নামাজের পর কুমারগাঁওয়ে মসজিদের ভূমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের কিছু ভূমি নিয়ে প্রায় এক বছর ধরে স্থানীয় ময়না মিয়ার লোকজনের সাথে মসজিদ কমিটির বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শুক্রবার জুম’আর নামাজের পর পঞ্চায়েতের এক মুরুব্বিকে একপক্ষের লোকজন গালিগালাজ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মসজিদ কমিটি এবং স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। পঞ্চায়েত পক্ষ ও ময়না মিয়ার বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েন। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং উভয়পক্ষ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। তবে পুলিশ বলছে- কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। প্রায় পৌনে ১ ঘণ্টা সংঘর্ষ চলার পর বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত কয়েকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে মসজিদের জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

আপডেট সময় : ১১:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২