নলছিটিতে পৃথক ঘটনায় গত রাতে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি ও বারই করন এলাকায় ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে
- আপডেট সময় : ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ১১৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার দপদপিয়া ইউনিয়নের অফিসের হাট এলাকায় শুক্রবার রাতে প্রবাসী বাবুল মিয়ার বাড়ীতে জানালার গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে মারধর করাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গিয়েছে ।
বাবুল মিয়া জানান, শুক্রবার রাত আনুমানিক তিন টার দিকে ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়। এরপর আমার স্ত্রীকে জিম্মি করে উপরের তলায় আমার ভাইয়ের স্ত্রী‘র ঘরে প্রবেশ করে সেখান থেকেও নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে তারা চলে যায়।
ডাকাত দল দুই পরিবার থেকে আনুমানিক বিশ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু: আতাউর রহমান।
অন্য দিকে উপজেলার বারই করন এলাকা থেকে রনি তালুকদারের ৬ টি গরু রাতে চুরি হয়েছে।
রনি তালুকদার জানান গরুর মূল্যে প্রায় তিন লক্ষ টাকা।

























