সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

সড়ক দুর্ঘটনায় উজিরপুরের বিএনপি নেতা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাত সুমন, বিশেষ প্রতিনিধি॥
ট্রাকচাপায় মাওলানা আক্তার হোসেন (৪৫) নামের বরিশালের উজিরপুরের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আক্তার হোসেন উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও যুগিরকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। জানা গেছে, বরিশাল থেকে বিএনপির সমাবেশ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মাওলানা আক্তার হোসেন। পথিমধ্যে ক্যাডেট কলেজ সংলগ্ন রেজিস্ট্রার অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এদিকে বিএনপি নেতা মাওলানা আক্তার হোসেনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় উজিরপুরের বিএনপি নেতা নিহত

আপডেট সময় : ০৩:৫৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২