সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল নগরীতে ১৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলো, যশোর জেলার ময়রাবাড়ি কাজীরবের ১নং ওয়ার্ডের মৃত ইসহাক মন্ডলের ছেলে মো. জাফর বাবুর্চি (৪৪), সাতক্ষীরা জেলার রামভদ্রপুর (পূর্বপাড়া) ০৭নং চন্দনপুর ইউনিয়নের মৃত ইমাম সরদারের ছেলে মো. আলী হোসেন (৪১) এবং বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত মো. আলী হোসেন খানের ছেলে মাছুম খান ওরফে বুলেট (৩৯)।

সোমবার (২৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল কর্তৃপক্ষ। পুলিশ জানায়, রোববার (২২মে) বিকেল সাড়ে ৩ টায় বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড লাদের সড়কস্থ মুজাফ্ফর আলী সড়ক সংলগ্ন স্থানে নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ শাহাজাহান এর নেতৃত্বে অভিযান চালায় একটি টিম। এ সময় মাদককারবারি জাফর বাবুর্চি ও আলী হোসেনকে ১৫ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।

তাদের তথ্যমতে নজরুল ইসলাম সড়ক টিএন্ডটি অফিসের গোটের সামনে থেকে অপর মাদক কারবারি মাছুম খান ওরফে বুলেটকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জানায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২