সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

কালকিনির ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃ

ইউনিয়ন পরিষদের নির্বাচনি দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-মোঃ জাকির হোসেন কে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থ ও সরকারি দায়িত্বে অবহেলার দায়ে প্রশাসনিক কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ইসির নির্দেশনায় প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাদের পদায়নের নির্দেশনা দেয়া হয়েছে। ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চলতি বছরের ১৭ মে মনোনয়নপত্র দাখিলের সময় কতিপয় দুস্কৃতিকারী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলে ইচ্ছুক এক ব্যক্তিকে বাধা প্রদান করে এবং রিটার্নিং অফিসারকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই ইউপির নির্বাচনি তফসিল স্থগিত করে। সেইসঙ্গে কমিশন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে নির্দেশনা প্রদান করে।
প্রতিবেদনে প্রাপ্ত বিভিন্ন তথ্য, দলিলাদি ও পর্যবেক্ষণ পর্যালোচনা করে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার বিধান অনুযায়ী, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন চলাকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থ ও সরকারি দায়িত্বে অবহেলার দায়ে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক কারণে মাদারীপুর জেলার কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইশতিয়াক আশফাক রাসেলকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করে।

এদিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন যে পর্যায় হতে স্থগিত করা হয়েছিল, সে পর্যায় হতে তফসিল ঘোষণা করা হযেছে। নতুন সময়সূচি অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ আগামী ১৫ জুন ঠিক রাখা হয়েছে।

এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৩ মে, বাছাই ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৯ মে এবং প্রতীক বরাদ্দ ৩০ মে। উল্লেখ্য, এ নির্বাচনে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের নতুন করে আর মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন নেই মর্মেও কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ম
নোনয়নপত্র দাখিলে বাধা প্রদান, মনোনয়নপত্র দাখিলকালে বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব আলমের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে কারণ দর্শানোর জন্যও কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনির ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

আপডেট সময় : ০৭:২৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২