সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাশিয়ার ‘সস্তার তেল’ চুপিসারে বেশি করে কিনছে চীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়া থেকে এখন বেশি করে তেল কিনছে চীন। রীতিমতো দর-কষাকষি করে চুপিসারে দেশটি থেকে চীন তেল কেনা বাড়িয়ে দিয়েছে।

বলা হচ্ছে, ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর রাশিয়া থেকে পশ্চিমা ক্রেতারা তেল কেনা বন্ধ বা কমিয়ে দেওয়ায় যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা পূরণ করছে বেইজিং। খবর রয়টার্সের।

তেল ও গ্যাসের তথ্য বিশ্লেষণ করে এমন একটি প্রতিষ্ঠান ভোরটেক্সার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মে মাসে রাশিয়া থেকে চীনের তেল আমদানির রেকর্ড হয়েছে। এ মাসে প্রতিদিন রাশিয়া থেকে প্রায় ১১ লাখ ব্যারেল তেল আমদানি করেছে চীন।

জাহাজের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, এ সময়ে রাশিয়া থেকে তেল কিনেছে চীনের ইউনিপেক ও ঝেনহুয়া অয়েল। ইউনিপেক হলো এশিয়ার সর্ববৃহৎ তেল পরিশোধনকারী কোম্পানি সিনোপেক করপোরেশনের বাণিজ্যিক শাখা। আর ঝেনহুয়া চীনের প্রতিরক্ষা বাহিনীর কোম্পানি নরিনকোর অঙ্গপ্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, এ ছাড়া সম্প্রতি রাশিয়া থেকে চীনে তেলের বড় সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে হংকংয়ে নিবন্ধিত লিভনা শিপিং লিমিটেড।

রুশ বাহিনী ইউক্রেনে হামলা করার পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তেলের বড় কিছু ক্রেতা রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মস্কোর ওপর আরও কিছু নিষেধাজ্ঞা চূড়ান্ত করেছে। এর মধ্যে রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ইউরোপের তেল পরিশোধনকারী কিছু কোম্পানিও এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়ার ‘সস্তার তেল’ চুপিসারে বেশি করে কিনছে চীন

আপডেট সময় : ০৯:১৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২