সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে সালিশে যাওয়ার পথে ইউপি সদস্যের ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ সালিশ বৈঠকে যাওয়ার সময় বিকাশ মন্ডল নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

সোমবার দিবাগত রাত ৮টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ত্রিমুখী এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিকাশ মন্ডল বাকাল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড (কদমবাড়ি গ্রামের) সদস্য।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে ইউপি সদস্য বিকাশ মন্ডল জানান, একই বাড়ির বিনয় মন্ডলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘ পাঁচ বছর যাবত বিরোধ চলে আসছে। গত শুক্রবার কথা কাটাকাটির জের ধরে তার ভাই নিহার মন্ডল ও ভগ্নিপতি পলাশ মন্ডলকে মারধর করে বিনয় মন্ডলের লোকজন।

সোমবার রাতে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। সেই সালিশ বৈঠকে যাওয়ার সময় বাকাল ত্রিমুখী এলাকায় বসে উজিরপুর উপজেলার কারফা এলাকা থেকে লোক ভাড়া করে এনে বিনয়ের ছেলে বিপ্লব মন্ডলের নেতৃত্বে তার ইউপি সদস্যের ওপর হামলা করা হয়। এ সময় হামলা ঠেকাতে গিয়ে ইউপি সদস্যের ভাই প্রফুল্ল মন্ডল গুরুতর আহত হন।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সালিশে যাওয়ার পথে ইউপি সদস্যের ওপর হামলা

আপডেট সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২