সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রিতিবেদক : বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার সদস্য আব্দুল মানিক হাওলাদার।

এসময় বক্তব্য রাখেন বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলার সহ-সভাপতি গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসদ বরিশাল জেলার সদস্য কাজল দাস, সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, বিএম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রাকিব, ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক লামিয়া সাইমুন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বাজারে দিন দিন ভোজ্য তেলের সংকট বেড়েই চলছে। বাণিজ্য সচিব ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা এবং খোলা তেল ৪৪ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। যা জনগণের জীবন যাত্রার ব্যয়কে বহুগুণে বাড়িয়ে দেবে, জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

বক্তারা আরও বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্মে জনগণ দিশেহারা। দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজারে চাল, সবজিসহ সব জিনিসের দামে আগুণ। এমতাবস্থায় সরকারের গনবিরোধী সিদ্ধান্ত রাষ্ট্রকে ফ্যাসিবাদি রাষ্ট্র হিসেবে উন্মোচিত করেছে।
বক্তারা খাদ্য পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে সরকারি উদ্যোগে আমদানি ও বিতরণের দাবি জানান। একই সাথে টিসিবি’র পণ্য বিতরণেরর আওতা ও পরিমান বৃদ্ধি, গ্রাম-শহরে আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

সমাবেশ শেষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২