সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজনের দুটি চোখ নষ্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় আব্দুল হামিদ নামের এক যুবকের দুটি চোখ নষ্ট হয়ে গেছে।। অস্ত্রের আঘাতে উপড়ে গেছে তার এক চোখ। অপর চোখও জখমে নষ্ট হয়ে গেছে। ঢাকায় চিকিৎসা চলছে যুবকের। চিকিৎসকরা জানিয়েছে, পৃথিবীর আলো বাতাস দেখার সম্ভাবনা খুবই কম। এমনকি জীবনও সংকটাপন্ন। এমন বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটেছে, বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের খুজকিপুর গ্রামে। অন্ধত্ববরণের পথে আহত যুবক আব্দুল হামিদ খুজকিপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার তিনটি অবুঝ সন্তান রয়েছে। অন্যদিকে, থানায় মামলা হলেও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ, পুলিশ তাদের গ্রেফতার করছেনা।
আহতের পারিবারিক সূত্র জানায়, বর্বরোচিত এমন হামলার ঘটনা ঘটে গত ৩০ এপ্রিল। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কুপে মাথায় গভীরতম ক্ষত নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হামিদ। তাকে গুরুতর আহত করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত আব্দুল বারিক খাজুরের ছেলে আসুক মিয়ার নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা আব্দুল হামিদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কপাল আঘাত করলে তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। ধারালো অস্ত্রের আঘাতে তার একটি চোখ উপড়ে যায় এবং আরেকটি চোখ গলে যায়। তার আর্তচিৎকারে স্বজনরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা আব্দুল হামিদের ভাই জাকির ও আত্মীয় জুনেদকে কুপিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা আব্দুল হামিদের স্ত্রী ও সন্তানদের টানা হেচড়া করে মাটিতে ফেলে বেদম মারপিট করে। আশংকাজনক অবস্থায় আব্দুল হামিদ, জাকির ও জুনেদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল হামিদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অস্ত্রের আঘাতে তার দুটি চোখ একেবারে নষ্ট হয়ে গেছে। তিনি প্রাণে বেঁচে ফিরলেও দৃষ্টিহীন অবস্থায় বেঁচে থাকতে হবে, জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় আব্দুল হামিদের ভাই আব্দুর রকিব বাদী হয়ে ৮ জনকে এজাহারভুক্ত আসামী করে অজ্ঞাত আরও ১১ জনের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় মামলা (নং-০১(৫)২২)দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজনের দুটি চোখ নষ্ট

আপডেট সময় : ১১:২৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২