সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে অতিরিক্ত যাত্রী বহন করায় ৪ লঞ্চকে সোয়া লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে শনিবার (৭ মে) সকাল থেকেই বরিশালের নদীবন্দরগুলোতে ঢাকাগামী যাত্রীদের ঢল নেমেছে। আর এই সুযোগে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চারটি লঞ্চকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বরিশাল নদীবন্দর এলাকায় গিয়ে দেখা গেছে, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য বরিশাল নদীবন্দরে ১৫টি লঞ্চ অপেক্ষায় আছে। এর আগে আরও চারটি নৌযান যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। পন্টুনে ছিল যাত্রীদের ভিড়।

লঞ্চের ভেতরে প্রবেশ করে দেখা যায়, লঞ্চের ডেকে গাদাগাদি করে যাত্রীরা বসে আছেন। লঞ্চের ছাদ, এমনকী প্রথম শ্রেণির যাত্রীদের কেবিনের সামনের স্থানেও যাত্রীদের বসানো হয়েছে। ধারণক্ষমতার চেয়ে প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছে।

এদিকে, লঞ্চগুলোতে সরকারি নির্দেশনা মেনে যাত্রী তোলা হচ্ছে কী না তা তদারকির জন্য বিকেল থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত নদীবন্দরে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তারা অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে বারবার লঞ্চ কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এরপরও নির্দেশনা অমান্য করে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী নেওয়া, ছাড়ার পর পুনরায় পন্টুনে ফেরত এসে যাত্রী ওঠানোর দায়ে কীর্তনখোলা-২ লঞ্চকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অতিরিক্ত যাত্রী বহনের দায়ে সুন্দরবন-১১ লঞ্চকে ১০ হাজার, কুয়াকাটা-২ লঞ্চকে ১০ হাজার এবং পারাবত-৯ লঞ্চকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম জানান, কীর্তনখোলা লঞ্চটিতে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী তোলা হয়। এছাড়া লঞ্চটি তিনবার পন্টুন থেকে ছেড়ে যায়। এরপর ফের যাত্রী তোলার জন্য আবার পন্টুনে ফেরত আসে। এসময় পন্টুনে লঞ্চটি সজোরে ধাক্কা দেয়। এতে পন্টুনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী পড়ে গিয়ে ব্যথা পান। এসব কারণ কীর্তনখোলা-২ লঞ্চ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত যাত্রী বহনের দায়ে সুন্দরবন-১১ লঞ্চকে ১০ হাজার, কুয়াকাটা-২ লঞ্চকে ১০ হাজার এবং পারাবত-৯ লঞ্চকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার ঈদ উদযাপনের পর বৃহস্পতিবার থেকে সরকারি কর্মদিবস শুরু হয়েছে। বুধবার থেকেই নৌপথে কর্মস্থলমুখী মানুষের যাত্রা শুরু হয়। তবে ঈদের পর আজ বরিশাল নদীবন্দরে সবচেয়ে বেশি যাত্রীর ভিড় ছিল। আজ সকাল থেকে রাত পর্যন্ত ১৯টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছে‌ড়ে গে‌ছে।

অন্যদিকে, নৌপথের মতো সড়ক পথেও যাত্রীদের বেশ ভিড় ছিল। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিরামহীনভাবে বাসে ঢাকামুখী যাত্রী পরিবহন করা হচ্ছে। বাসের টিকিট না পেয়ে যাত্রীরা মাইক্রোবাস, মাহিন্দ্রা, এমনকী ট্রাকে করে কাওরাকান্দি ফেরিঘাট পর্যন্ত যান। বিআরটিসি বাসের বরিশাল-কাওরাকান্দি রুটের কাউন্টারে সকাল থেকে ছিল দীর্ঘলাইন।

ঈদের পর কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপত্তায় নগরীর নদীবন্দর ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে অতিরিক্ত যাত্রী বহন করায় ৪ লঞ্চকে সোয়া লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২