সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১১টি গাঁজাগাছ ও ২০০ গ্রাম গাঁজাসহ দম্পতি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটিউপজেলায় ১১ টি গাঁজা গাছসহ এক দম্পতিকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (৬ মে) উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রাম থেকে হানিফ মোল্লা(৪৫) ও তার স্ত্রী রিক্তা(৩৫) বেগমকে আটক করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই কে এম মফিজুর রহমান’র নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের বসত ঘড়ের ছাদ থেকে ১১টি গাঁজা গাছ ও রিক্তা বেগমের শরীর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

























