পটুয়াখালীতে জমি নিয়ে দুই পক্ষের মারামারিতে নিহত ১
- আপডেট সময় : ০৭:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালীতে বিরোধীয় জমিতে মুগডাল তোলাকে কেন্দ্র করে মারামারিতে বশার তালুকদার (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি পরিবারের।
বুধবার বিকেলে ঘটনার পর রাতে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান সদর থানার ওসি। সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পূর্ব হকতুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পূর্ব হকতুল্লাহ গ্রামের বশার তালুকদার এর চাচা আনছার তালুকদারের সাথে বিক্রিত জমি নিয়ে মজিবর তালুকদারের সাথে বিরোধ চলছিল।
বিক্রিত জমির দখল নিয়া জমি ক্রয়দাতা ও ওয়ারিশগণের মধ্যে বিবাদ চলছিলো। স্থানীয়ভাবে তারা আপস- মিমাংশা করে জমি ক্রয়দাতাকে অন্য দাগ থেকে জমি ভোগ দখল করবে বলে সিদ্ধান্ত হয়।
বিকেলে বিরোধীয় জমিতে বশার তালুকদার (৩০) মুগডাল তুলতে গেলে মজিবুর রহমান তালুকদার তাকে (বশার) মারধর ও গলা টিপে ধরে বলে পরিবারে পক্ষ থেকে দাবি করা হয়েছে।
রাতে বাশার তালুকদারকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাশারকে প্রতিপক্ষরা মারধর করেছে তাতে সে মারা গেছে। কিন্তু বাশারকে রাতে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না তার মৃত্যু কিভাবে হয়েছে।
এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


























