সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

যেকোনও সময় কালবৈশাখী ঝড় হতে পারে,নদীবন্দরে সতর্কতা সংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ঈদের ছুটি শেষে কাজের টানে ঢাকায় ফিরবে মানুষ। বাস, বিমান, ট্রেনের পাশাপাশি লঞ্চ, স্টিমারেও ফিরবেন তারা। এদিকে এখন চলছে কালবৈশাখীর মৌসুম। যেকোনও সময় হানা দিতে পারে প্রচণ্ড ঝড়। তাই আবহাওয়ার বার্তা দেখে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এই বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এই মৌসুমে যেকোনও সময় কালবৈশাখী হতে পারে। তবে গত কয়েকদিনের তুলনায় এখন এর গতি কিছুটা কম হতে পারে।

লঞ্চ ও স্টিমারে চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা দেখে চলার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, এখন নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। এটি আগামীকালও থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়— রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বজ্র বৃষ্টি পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় নদীবন্দরের জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেতের অর্থ হচ্ছে, বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে পড়ার আশঙ্কায় রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগের কালবৈশাখীর ক্ষেত্রেও এই সংকেত দেখানো হয়।

তিনি আরও বলেন, এই সতর্কবার্তা ছয় ঘণ্টা পর পর পরিবর্তন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যেকোনও সময় কালবৈশাখী ঝড় হতে পারে,নদীবন্দরে সতর্কতা সংকেত

আপডেট সময় : ০৬:৫৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২