সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বৃষ্টিময় হতে পারে এবারের ঈদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কাল বৈশাখীর দমকা হাওয়ার সাথে বৃষ্টির প্রতাপ চলছে সারা দেশে। হাঁসফাঁস করা গরমে এই বৃষ্টি স্বস্তি নিয়ে আসে। তবে ঈদের দিনের বৃষ্টিতে কখনও বাড়ে বিরক্তি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ঈদের দিন সারা দেশে বৃষ্টি হতে পারে।

আর সেই বৃষ্টি দিনব্যাপী থাকতে পারার আশঙ্কাও রয়েছে।
আজ সোমবার অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চল, রংপুর, সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

তবে তিনি রাজধানীবাসীর জন্য খানিকটা স্বস্তির খবরও দিয়েছেন। জানিয়েছেন, রাজধানীতে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম। তবে বিকেল এবং রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে।

উত্তরাঞ্চলের বিষয়ে বলেন, উত্তরের দিকে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে। সেই তুলনায় দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, রবিবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় মাদারীপুর ও রাঙামাটিতে ২৫ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। একই সাথে আজ ভোরে ঢাকায় ঘণ্টায় ৪৯ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে গেছে।

আজ সোমবারের আবহাওয়াও স্বাভাবিক থাকবে।

বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিমাণটা উত্তরের দিকে বেশি। আজ, কাল এবং আগামী পরশুদিন পর্যন্ত বৃষ্টিসহ বজ্রবৃষ্টি থাকবে। ঈদের একদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টিময় হতে পারে এবারের ঈদ

আপডেট সময় : ০৭:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২