সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইমরানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের হুমকি স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হবে। চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধি দলের সৌদি আরব সফরকালে মসজিদে নববীতে গুণ্ডামি এবং স্লোগানের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হবে।

রোববার এক বিবৃতিতে সানাউল্লাহ এসব কথা বলেন। বিবৃবিতে ইমরান খানকে ‘ফিতনা’ বলে আখ্যা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনোভাবেই তাদেরকে ক্ষমা করা হবে না। অবশ্যই ইমরান খানকে গ্রেপ্তার করা হবে। খবর জিওটিভির।

বিবৃতিতে ইমরানসহ ১৫০ জনের বিরুদ্ধে দাখিল হওয়া এফআইআরের (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) বরাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নবীজীর রওজা মোবারকের পবিত্রতা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে মামলা না করার কোনো যৌক্তিকতা নেই।

তিনি জানান, কোনো পাকিস্তানি নাগরিক যদি এই পরিপ্রেক্ষিতে কিছু করতে চায় তবে সরকার তাকে বাধা দেবে না। সৌদির পবিত্র মসজিদে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতার সঙ্গে যা হয়েছে তা পূর্ব পরিকল্পিত। মানুষজনকে তা করতে উসকানি দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত বৃহস্পতিবার সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে যান। সেখানে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের লক্ষ্য করে স্লোগান দেয় পাকিস্তানিরা। এ সময় শাহবাজকে চোর বলেও স্লোগান দেওয়া হয়। মদিনা পুলিশ এ ঘটনায় পাঁচ পাকিস্তানিকে গ্রেপ্তারও করেছে। এর আগে মসজিদে নববীর ওই ঘটনায় ইমরানসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। মোহাম্মদ নাঈম নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ফয়সালাবাদের মদিনা টাউন পুলিশ স্টেশনে সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলাটি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমরানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের হুমকি স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৫:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২