সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::: বরিশাল নগরীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মনিরুল ইসলাম (৪০) নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আমানুল্লাহ আল বারী প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পেঁয়াজ ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে বরিশাল নগরীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম সড়কের উল্টো সাইড দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম সড়কের ওপর ছিঁটকে পড়েন।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) আরও বলেন, এ ঘটনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর মোটরসাইকেলের তেলের ট্যাংকি বিস্ফোরিত হয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। তবে চালক ও হেলপার আগুন লাগার পরপরই ট্রাক থেকে নেমে পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৫:২৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২