কলেজ গেট ব্যবসায়ী কমিটির ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের কলেজ গেট ব্যবসায়ী কমিটির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
২৭ এপ্রিল বুধবার বিকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে কলেজ গেট ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান রুবেল হাওলাদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম এর সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আঃ রশিদ হাওলাদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ খলিলুর রহমান, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন রুম্মান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া, বাবুগঞ্জ আল ইকরা দারুল উলুম হাফেজী মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতী আমিনুল ইসলাম, কলেজ গেট ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান সহ কলেজ গেট ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

























