সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

সড়ক-মহাসড়ক অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশের সড়ক-মহাসড়কসমূহ অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সড়কের জন্য কোথাও যাতে কোনো জনদুর্ভোগ না হয় সেজন্য সতর্ক থাকার পাশাপাশি মাঠ পর্যায়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

এ সময় সেতুমন্ত্রী আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদুল ফিতর প্রায় সমাগত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক শ্রমিকসহ সকল স্টেক হোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

মহানগরীর টার্মিনালসমূহে শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে।

সড়ক পরিবহন মন্ত্রী মহানগরীর এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলোসহ গুরুত্বপূর্ণ যানজট প্রবন মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

ঈদের সময় সড়ক-মহাসড়কে অতিরিক্ত ভীড় এবং যাত্রীদের চাপ এড়াতে পোষাক কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতিও আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়ক-মহাসড়ক অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো: কাদের

আপডেট সময় : ০৮:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২