ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর
- আপডেট সময় : ০২:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ৮৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছেন বাবুগঞ্জের ৩৭ পরিবার।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। পরে বাবুগঞ্জের ৩৭ জন গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক( আইসিটি) মোঃ সোহেল মারুফ।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য
রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার দেবাশীষ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ অলিউল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ারের হোসেন ঢ়ারী, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বীর প্রতীক রত্তন আলী শরিফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম সিকদার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমূখ।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























