সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

বরগুনায় জামায়াতের ৩ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা জামায়েতের সেক্রেটারি জেনারেল আফজালুর রহমান শাহীনসহ তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরগুনা জেলার কর্মকর্তারা জেলা পুলিশের সহায়তায় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় জামায়াতের সেক্রেটারি শাহীনের বাসায় অভিযান চালায়। এসময় বেশকিছু জিহাদী বই ও বৈঠকের কাগজপত্র ও চারটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

অভিযানে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনা সদর উপজেলার খাজুরতলা এলাকায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর উদ্বোধন করবেন। সে কারণে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ায় জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)। তাদের কাছে তথ্য আসে বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আফজালুর রহমান শাহীনের বাড়িতে ১০-১২ জন গোপন বৈঠক করছেন। ওই তথ্যের ভিত্তিতে দুপুরে বৈঠক চলাকালীন সময়ে অভিযানে জামায়াত ইসলামী বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সেক্রেটারি জেনারেল মো, আফজালুর রহমান শাহীন, জামায়াত ইসলামীর বরগুনা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল হক ও বেতাগী উপজেলা জামায়াতের সভাপতি মো. রফিকুল ইসলামকে আটক করা হয়। বাকিরা টের পেয়ে পালিয়ে যায়। এসময় বেশ কিছু জিহাদী বই, বৈঠকের কাগজপত্র ও বৈঠকে আসা জামায়াত নেতাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, যেহেতু ওই এলাকাটি আমাদের কাছে এখন স্পর্শকাতর সে কারণে আমরা জামায়াতের এমন বৈঠকের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম। ধারণা করছি নাশকতার পরিকল্পনায় জামায়াত নেতারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠক থেকে জব্দ বই ও নথিপত্র যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় জামায়াতের ৩ নেতা আটক

আপডেট সময় : ১১:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২