সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে বিএনপির ইফতারে প্যাকেট নিয়ে মারামারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল মহানগর বিএনপির ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর জিলা স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুূয়ালী প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপিত্বে এবং সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল আলম নান্নু, কেন্দ্রিয় কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ ও আবু নাসের মো. রহমতুল্লাহ, ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি রাজিব আহসান, জেলা (দক্ষিন) বিএনপির আহবায়ক মজিবর রহমান নান্টু, উত্তর জেলা বিএনপি’র আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জিয়াউদ্দিন সিকদার জিয়া, আলতাফ মাহমুদ সিকদার ও হাবিবুর রহমান টিপু এবং দক্ষিন জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচএম তসলিম উদ্দিনসহ অন্যান্যরা।

মহানগর বিএনপির ইফতার মাহফিল হলেও অনুষ্ঠানে মহানগর এবং এর অন্তর্গত ৩০টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ উত্তর ও দক্ষিন জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী নির্বাচন আদায় করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার বিরোধী কর্মসূচী কঠোরভাবে বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া-মোনাজাতে দেশ ও জাতীর মঙ্গল এবং বেগম জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করা হয়।

এদিকে ইফতার অনুষ্ঠানের প্যাকেট ভাগাভাগি নিয়ে অনুষ্ঠানস্থলের পেছনে বিএনপির দুই দল নেতাকর্মী দুই দফায় সংঘাতে লিপ্ত হন। এতে রক্তাত্ব আহত মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান খান মাসুমকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিএনপির ইফতারে প্যাকেট নিয়ে মারামারি

আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২