ঘোড়াঘাটে হেরোইন সহ গ্রেফতার-২ ব্যবহৃত মোটরসাইকেল জব্দ
- আপডেট সময় : ১০:৫২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
দনাজপুরের ঘোড়াঘাটে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৫ গ্রাম হেরোইন সহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা গাইবান্ধার ফকির পাড়া (সদর হাসপাতাল সংলগ্ন) মৃত তোজাম্মেল হোসেন তোতার পুত্র মোঃ সাহাদৎ হোসেন রতন (৩১) ও একই জেলার, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট দূর্গাপুরের মোঃ হায়দার আলী সরকারের পুত্র মোঃ ফুয়াদ হাসান শাতিল(২৮)।
পুলিশ জানায়,১৯ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় ঘোড়াঘাট থানা পুলিশ হিলি-ঘোড়াঘাট সড়কের উপজেলার খুদখোর ব্রীজে চেকপোস্ট স্থাপন করে হিলি থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে দুই জন মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাসি করে।পুলিশ সাহাদৎ হোসেন রতনের প্যান্টের পকেট থেকে পলেথিনে মোড়ানো ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। ।পুলিশ এ সময় সাহাদৎ হোসেন রতন ও অপর সঙ্গীয় আরোহী ফুয়াদ হাসান শাতিলকে গ্রেফতার করে। উদ্ধারকৃত হেরোইনের অনুমান মূল্য ৫০হাজার টাকা। মাদক পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্(ওসি) আবু হাসান কবির জানান,৫ গ্রাম হেরোইন সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে ও মাদক ক্রয়-বিক্রয়ে সহযোগী অপর একজন পলাতক রয়েছে। পলাতক সহযোগীসহ ৩ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক আসামিদেরকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।সেই সাথে অপর পলাতক এক জনকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।


























