সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

রাজাপুরে ঋনের দায়ে ও চিকিৎসার অভাবে যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. রুবেল আকন (২৮) নামে এক শ্রমজীবী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুবেল আকন দক্ষিন তারাবুনিয়া গ্রামের মো. মজিবুর আকনের ছেলে।

নিহত রুবেলের পরিবার জানায়, এক বছর পূর্বে বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে রুবেল সৌদি আরবে গেলেও সেখানে প্রতারনার শিকার হয়ে দেশে ফিরে আসে। দেশে ফিরে সে শারীরিক ভাবেও গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে ।রুবেল আরো অনেক টাকা ঋণগ্রস্থ হয়ে পড়ে।

নিজের চিকিৎসার খরচ চালাতে সে কিছু দিন ধরে বরিশালের একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করে আসছে। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ইটভাটা থেকে বাড়িতে আসার কথা বলে রুবেল নিজ গ্রামে চলে আসে। তবে রুবেলের বাড়িতে আসার কথা তার পরিবারে সদস্যরা কেউ জানতে পারেনি।

বুধবার সকালে রুবেলের প্রতিবেশী আউয়ালের আম গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা রাজাপুর পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রুবেলের পরিবারের এর সদস্যরা জানায় রুবেল অনেক টাকা ঋণগ্রস্থ হয়ে পড়ায় ও নিজের শারীরিক অসুস্থতার সঠিক ভাবে চিকিৎসা চালাতে না পারায় হতাশগ্রস্থ হয়ে আত্মহত্যা করতে পারে।

রাজাপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (নং ৭/২২) রেকর্ড করা হয়েছে। রুবেলের শরীরে কোথাও কোন দাগ বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মনের কস্টে হয়তো সে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে। ময়না তদন্ত শেষে বুধবার বিকালে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে ঋনের দায়ে ও চিকিৎসার অভাবে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৩:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২